দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী স্পেন ও আর্জেন্টিনা—দুই দলের কোচ ও খেলোয়াড়রাই। শিরোপার লড়াইয়ের আগে নিজেদের প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন তারা।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার বিশ্বাস, স্পেন ও আর্জেন্টিনা—দুই দলই এমন একটি ম্যাচ খেলবে, যেখানে প্রতিভা ও সুন্দর ফুটবলই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’
দলের অধিনায়ক রদ্রি বলেন, ‘এই দল এবং এই প্রজন্ম নিজেদের পরিচয় তৈরি করবেই—এটা আমরা জানতাম। এখন আমরা বিশ্বকাপের ফাইনালে। দলের এই পথচলায় আমরা আনন্দিত, তবে এখানেই থামতে চাই না। আমাদের লক্ষ্য আরও অনেক দূর।’
অন্যদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসিকে নিয়ে আমি গর্বিত। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ৩৯ বছর বয়সে যেভাবে সে দলকে ফাইনালে তুলেছে, তা সত্যিই অবিশ্বাস্য।’
সূত্র: আল-জাজিরা
/অ